নিজস্ব প্রতিবেদক :
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। করোনার কারণে এবার চার মাস পর আজ রবিবার এই ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।
করোনার প্রকোপ কমে আসায় চলতি বছরের ১৯ মার্চ দেশের ৮ বিভাগীয় শহরে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
Leave a Reply