শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

রাজধানীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা আজ সোমবার সকাল থেকে দেওয়া শুরু হয়েছে। আর আগামী ৭ আগস্ট থেকে দেওয়া হবে সারাদেশে।
এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম জানিয়েছিলেন, আগস্টের ২ তারিখ থেকে শুরুতে ঢাকা শহর এবং ঢাকা বিভাগের সব জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে। আগস্টের ৭ তারিখ থেকে সারাদেশে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে।

তিনি বলেন, যারা সেই তালিকায় রয়েছেন তাদের প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন, সেখানে গিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে। যারা দ্বিতীয় ডোজ নেবার জন্য এসএমএস পেয়েছেন, তাদের নতুন করে মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না। আগের বার্তাটি দেখিয়েই তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। সঙ্গে করে প্রথম ডোজ নেবার জন্য যে কার্ডটি ছিল, সেটি নিয়ে যেতে হবে।

ডা. মো. শামসুল ইসলাম আরো বলেন, যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও অন্য টিকা নেবেন না। এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। সব মিলিয়ে ৩০ লাখ টিকা দেওয়ার কথা জাপান সরকারের। আগামী মঙ্গলবার ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com