ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে ৫৬ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী খ্যাত চম্পা বেগমকে (৪১) আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করে পুলিশ।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেন জানান, হাজিগঞ্জ বাজারে মাদক বিক্রী হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চম্পাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৫৬ পিস ইয়াবা পাওয়া যায়। সোমবার বেলা ১১ দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। চরভদ্রাসন থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
Leave a Reply