শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে র‍্যাবের অভিযানে আটক ২

নাটোরে র‍্যাবের অভিযানে আটক ২

নাটোর প্রতিনিধি:

নাটোরে মানব পাচার ও ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল। গতকাল সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মানব পাচারের অভিযোগে সোহরাব হোসেন ও ধর্ষণের অভিযোগে ছানোয়ার ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদ আলী নামে অপর এক আসামি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সোহরাব হোসেন (৫৫) সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে ও ছানোয়ার ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে।

র‌্যাব আরো জানায়, সোহরাব হোসেন ও মোহাম্মদ আলী সিংড়ার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক মেয়েকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার বাকরোম উত্তরপাড়া এলাকার ছানোয়ার ইসলামের বাড়িতে আটকে রাখে। এ সময় ছানোয়ার তাকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com