শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে শেখ কামালের জন্মদিন পালিত

নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে শেখ কামালের জন্মদিন পালিত

প্রবাস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করেছে নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন। দিবসটি পালন উপলক্ষ্যে আজ দুপুরে দূতাবাসের বঙ্গবন্ধু হল প্রাঙ্গণে দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরান দূতাবাস কর্মকর্তা ও কর্মচারীরা দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে শেখ কামালের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মিনিস্টার (কনস্যুলার) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।

সভাপতির বক্তব্যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, শেখ কামাল ছিলেন প্রজন্মের অহংকার। তিনি পরিবার থেকেই একটি আদর্শ নিয়ে বড় হয়েছিলেন। অত্যন্ত মেধাবী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যক্তি জীবনে ছিলেন বিনয়ী, পরোপকারী এবং ভিশনারি।
ছাত্রলীগের রাজনীতিতে একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি বঙ্গবন্ধুর আদর্শের এই সংগঠনকে শুধু সংগঠিতই করেননি। দেশ গঠনের লক্ষ্যে ছাত্রলীগকে প্রগতিশীল এবং মেধাবী সংগঠনে পরিনত করতে সাধ্যমত কাজ করেছিলেন। বঙ্গবন্ধুর সন্তান হয়েও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। তিনি বলেন, একজন মানুষের মাত্র ২৬ বছরের জীবন কত কর্মময়, গতিশীল, গঠনমূলক ও প্রানবন্ত হতে পারে শেখ কামাল তার জ্বলন্ত উদাহরণ।

পরিশেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্মিত শেখ কামালের ওপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন এবং তার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com