শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবিতে বঙ্গমাতার স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন

ঢাবিতে বঙ্গমাতার স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন

 

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে মঞ্চের নেতৃবৃন্দ।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, বাংলাদেশ সৃষ্টির পিছনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অনবদ্য ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফলতার পিছনে বঙ্গমাতার ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন তখন বঙ্গমাতা নিজের স্বর্ণের গহনা বিক্রি করে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা দলকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সতত প্রেরণাদায়ী বঙ্গমাতা একজন মহীয়সী নারী। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনাদর্শ অনুসরণ করে আমরা তরুণ প্রজন্মরা এগিয়ে যাব।
তিনি বলেন, একাত্তরের পরাজিত পাকিস্তানি অপশক্তির দোসররা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু ঘাতকদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন বিশ্বের দরবারে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। শোককে শক্তিতে রূপান্তর করে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন।

এতে অন্যান্যদের মধ্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, শাহীন মাতবর, আনসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শের সম্রাট খান, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com