যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সদরপুরে শিশু অপহরণকারী আটক

সদরপুরে শিশু অপহরণকারী আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাবুরচর মোল্যা গ্রাম থেকে দুই শিশুকে অপহরণ করে নিয়ে যাবার সময় অপহরনকারী চক্রের সদস্য হারুন অর রশিদ (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মোল্যা গ্রামের মিজানুর রহমানের শিশু পুত্র মাহফুজুর রহমান (১০) ও একই গ্রামের রতন মাতুব্বরের পুত্র রনি মাতুব্বরকে (৭) বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে সদরপুর ইউনিয়নের কালিখোলা নামক স্থানে পৌছালে স্থানীয়দের সন্দেহ হয়।

এসময় হারুন অর রশিদ শিশু দুটির বিষয়ে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে স্থানীয়রা সদরপুর থানায় খবর দিলে পুলিশ এসে হারুনকে আটক করে থানায় নিয়ে যায়। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আটককৃত হারুন অর রশিদের বাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামে। তার পিতার নাম মোমতাজ আলী মোল্যা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com