শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকার নিজেই ভেন্টিলেশনে রয়েছে: গয়েশ্বর

সরকার নিজেই ভেন্টিলেশনে রয়েছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সরকার করোনায় বহু আগে থেকেই আক্রান্ত এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,’সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে। আর এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পরে যাবে।

বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্দ্যেগে করোনা হেল্প সেল করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, এই সরকারের বিরুদ্ধে কি আন্দোলন করবো। আমি বললাম এই সরকার ভেন্টিলেশনে রয়েছে। এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকার আর থাকবে না। ওরা আতঙ্কে রয়েছে। ওদের প্রাপ্তির কোন বিষয় নেই। ওদের হারানোর কিছু নেই। সর্বহারার হারানোর কিছু আছে? যদি আমাদের হারানোর থাকে হয়তো পরনের কাপড়টা হারানোর আছে, কিন্তু ওদের হারানোর কিছু নেই।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, রাজনীতিবিদদের বড় কাজ হচ্ছে জনসেবা। আর জনসেবার বৃহত্তর লক্ষ্যে রাজনৈতিক সহযোগিতার দরকার হয়। কিন্তু জনসেবা থেকে কোনো রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করে না। জনগণের যে অধিকার সেই অধিকারের মধ্যে চিকিৎসা অধিকার মৌলিক অধিকার। জনগণের অধিকার খাদ্য মৌলিক অধিকার। শিক্ষা মৌলিক অধিকার।

সরকারের এমপি-মন্ত্রীদের উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন,’যেসব কথা পরীমণিরা বলেন, এসব কথা বললে এরা তো বোরকা পরারও সময় পাবে না। এই সরকারের এমন এমন লোক আছে এরা বোরকা মুরো দেবারও সময় পাবে না।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রয়োজনে একাধিক হেল্প সেন্টার খুলতে হবে। ওষুধ বিতরণের ক্ষেত্রে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিনা পরামর্শে কাউকে ওষুধ দিলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে।

কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com