যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঝালকাঠি রাজাপুরে ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

ঝালকাঠি রাজাপুরে ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে হোসনে আরা বেগম বকুল (৫৫) নামে ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসনে আরা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় নিহতের নিজ বাড়ির ভাড়াটিয়া ঘরের পেছনের অংশের তালাবদ্ধ পরিত্যাক্ত একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ঘরের দুইজন ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার চাড়াখালির মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪) ও সত্যনগর এলাকার মো. আয়নালীর ছেলে মো. পনির (৩৮)

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনে আরা বেগম বকুল উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকার তার নিজের বাসায় বসবাস করতেন। শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে বাসার সামনে নিজেদের একটি ভাড়া ঘরের পিছনের তালাবদ্ধ একটি কক্ষে হোসনে আরা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হোসনে আরা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন ভাড়াটিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের সাথে কথা বলে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com