শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

প্রবাস ডেস্ক :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন।

এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। আজ রবিবার সকালে দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন মান্যবর হাই কমিশনার মোহাম্মদ ইমরান ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতিবহ ছবির সমন্বয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
এদিন হাই কমিশনার তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই বাঙালির মহানায়ক হয়েছিলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিলো বাঙালি জাতির মুক্তি ও বাংলার স্বাধীনতার জন্য।

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন বলেই এ জাতি তার ডাকে সাড়া দিয়ে জীবন বিসর্জন দিয়ে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা বাঙালি জাতির জন্য ছিলো একটি লজ্জাজনক অধ্যায়, যা বিশ্ববাসীকে হতবাক করেছে।

তিনি বলেন, শুধুমাত্র ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশই নয়, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরে এদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ উপলক্ষ্যে হাই কমিশনার ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকগণ, দিল্লী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি.সি যোশি, বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী, কর্ণেল (অব.) অশোক বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com