নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মতিঝিল সিটি সেন্টারের সামনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রায় ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খাইরুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল ফজল রাজু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন,মতিঝিল থানা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনুসহ মতিঝিলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দুস্থ ও অনাথদের মাঝে খাবার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply