শিরোনাম :
আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি)
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ হালুয়াঘাটে বাসচাপায় প্রাণ গেল ভিক্ষুকের

ময়মনসিংহ হালুয়াঘাটে বাসচাপায় প্রাণ গেল ভিক্ষুকের

ময়মনসিংহ প্রতিনিধি:

নিহত ফজলুল হক সরকার।

ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে ফজলুল হক সরকার (৭৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের হালুয়াঘাট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক সরকার হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসে হেলান দিয়ে ভিক্ষুক ফজলুল হক দাঁড়িয়েছিল। একপর্যায়ে চালক গাড়িটিকে ঢাকা যাওয়ার উদ্দেশে প্রস্তুত করছিল। এসময় ফজলুল হক গাড়ির চাকায় পিষ্ট হয়ে কোমরের নিচের অংশ থেঁতলে যায়।
পরে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বাসচালক পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য চালকের সহযোগীকে আটক করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com