নিজস্ব প্রতিবেদক
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উন্নত মানের খাবার পাবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে নন কোভিড রোগীদের খাবারের তালিকায় থাকছে- ২০০ গ্রাম পোলাও, ১৪০ গ্রাম কক মুরগি, ১টি ডিম, ১০০ গ্রাম মুরগির রেজালা (ব্রয়লার) ও ১ পিস করে আপেল। এছাড়া কোভিড রোগীদের ২০০ গ্রাম পোলাও, ১৮০ গ্রাম কক মুরগি, ডিম ১টি, তেল ৫০ গ্রাম, ঘি ৫ গ্রাম, পিয়াজ ৫০ গ্রাম, কক মুরগির রেজালা ১৪০ গ্রাম, লেবু ১/২ পিস এবং ১ পিস করে আপেল/কমলা দেওয়া হবে।
বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতালের ভর্তি কোভিড ও ননকোভিড রোগীদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে।
দুপুরের খাবারে ভিন্নতা থাকলেও এদিন সকাল এবং রাতে স্বাভাবিক থাকবে।
Leave a Reply