শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শোককে শক্তিতে পরিণত করেছেন শেখ হাসিনা: তাপস

শোককে শক্তিতে পরিণত করেছেন শেখ হাসিনা: তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (১৬ অগাস্ট) দুপুরে সর্দার ফকিরচাঁন কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আলো আয়োজিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “যে ত্যাগ-তিতিক্ষা ও অসীম সাহসিকতায় জাতির পিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর স্বপ্ন ছিলো — স্বাধীন বাংলাদেশ হবে একটি সোনার বাংলা। তিনি সেটা দেখে যেতে পারেননি। আমরা তাঁকে হারানোর যে বেদনা, হারানোর যে শোক, সে শোককে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিতে পরিণত করেছেন।”

বাংলাদেশ আজ বীরদর্পে সারা পৃথিবীর বুকে এগিয়ে চলেছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে চলেছে। আজকের বাংলাদেশ আজ কোন দুর্ভিক্ষের দেশ না, কোন ভিখারির দেশ না। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাবান দেশ।”

অনুষ্ঠানে ৬০০ দুঃস্থ ও অসহায় মানুষের প্রত্যককে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।

এর আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও তবারক বিতরণে অংশ নেন।

সেখানে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই করোনা মহামারিতেও আমরা অনেক উন্নত দেশকে ছাড়িয়ে গেছি। আজ যুক্তরাষ্ট্রের মতো দেশে ১০ লক্ষের অধিক মানুষ মারা যায়, আজ যেখানে ভারত নাজেহাল, আজ যেখানে যুক্তরাজ্যে ৫ লক্ষ লোক মারা গেছে। সেখানে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের আদরে, ভালোবাসায় আলিঙ্গন করে রেখেছেন। তিনি করোনা প্রতিরোধে গণটিকার ব্যবস্থা করেছেন। আরও টিকা নিয়ে আসা হচ্ছে।”

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি হাজী মো. সহিদ, সুত্রাপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান (ইমন), ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুজ্জোহা, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী , ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com