শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিকিৎসার জন্য ভারত পৌঁছেছেন ডেপুটি স্পিকার

চিকিৎসার জন্য ভারত পৌঁছেছেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ভারতে পৌঁছেছেন। আজ বুধবার (১৮ আগস্ট) সকালে বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতে যান তিনি। দেশটির ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আজ সকাল ৭টার দিকে সংসদ ভবন এলাকার বাসা থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন ডেপুটি স্পিকার। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে যশোরের বেনাপোল পৌঁছন তিনি। সেখান থেকে সকাল ১০টায় সীমান্ত পার হয়ে সড়ক পথে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু (দমদম) বিমানবন্দর যান। সঙ্গে তাঁর দুই মেয়ে ফাহিমা রাব্বী রিটা ও ফারজানা রাব্বী বুবলী এবং জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকার রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা এক মাস ভারতে থাকবেন বলে ডেপুটি স্পিকারের দপ্তর থেকে সংসদ সচিবালয়কে জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অসুস্থ ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। গত জুন মাসে রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ্য হতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছিলেন তিনি। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাঁকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হয়।

পারিবারিক সূত্র জানায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় ভারতে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com