শিরোনাম :
হামলার দাবি ট্রাম্পের, হরমুজে ইরানের ৭ ‘দ্রুতগামী নৌকায় নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি;

বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি বর্ষণ এবং দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উজিরপুর পৌর শহরের টেম্পুস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেনের সভাপিতত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস বেপারী, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিপু এবং পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে একই ঘটনার প্রতিবাদে জেলার বাবুগঞ্জেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবুগঞ্জ কলেজ গেটের দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন মৃধা, সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
দুটি সমাবেশ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা।

গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুরি রহমান ও কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক। এ মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com