শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মশা নিয়ন্ত্রণে কার‌ও ওপর দায় না চাপিয়ে প্রত্যেকেই কাজ করুন : আতিক

মশা নিয়ন্ত্রণে কার‌ও ওপর দায় না চাপিয়ে প্রত্যেকেই কাজ করুন : আতিক

 

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘মশা নিয়ন্ত্রণে কার‌ও ওপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

আজ শুক্রবার সকালে ‘বিশ্ব মশা দিবস’ উপলক্ষে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ডিএনসিসি মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন’ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে। ডিএনসিসি মেয়র মশা নিধন কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ মশক কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন।

আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে, এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির নির্দেশ দেন।

তিনি ডিএনসিসি এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে সেসব প্লট কিংবা জায়গার মালিকদের পত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

নগরীর মশার হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে নগরবাসীর কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে সকলকে অধিকতর আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

জুম প্ল্যাটফর্মে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com