শিরোনাম :
বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী গাইবান্ধায় দুস্থ রোজাদারের পাশে হরিদাস চন্দ্র সোনারগাঁয়ে ইফতারের আগে ১৮ ঘর পুড়ে ছাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির বনভোজনে উদ্বৃত্ত ১৩ হাজার ডলার

যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির বনভোজনে উদ্বৃত্ত ১৩ হাজার ডলার

প্রবাস ডেস্ক:

তিন দশকের পুরনো চট্টগ্রাম সমিতি এই প্রথম বনভোজনের সকল ব্যয়ের পর উদ্বৃত্ত হয়েছে ১৩ হাজার ডলার। ১৭ জুলাই এমন চমৎকার আয়োজনে ঝলসে উঠেছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লং আইল্যান্ডের হেকশ্চার স্টেট পার্ক। লোক সমাগম ঘটেছিল ১২ শতাধিক। অর্থাৎ সবুজে ঘেরা পার্কটি একখন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল বীর চট্টলার উচ্ছ্বল প্রবাসীদের পদচারণায়। সেই বনভোজনের আয়-ব্যয়ের হিসাব হলো গত শনিবার ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতির সভায়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোক্তাদির বিল্লাহর উপস্থিতিতে বনভোজনের জন্যে গঠিত সাব-কমিটির আহবায়ক মোহাম্মদ উদ্দিন ফোরকান এবং সদস্য সচিব আশরাব আলী খান লিটনের দেয়া হিসাব পর্যালোচনা করা হয় অন্য সকল কর্মকর্তার সামনে। আয় এবং ব্যয়ের সমন্বয় সাধনের পর ১৩ হাজার ২৭ ডলার উদ্বৃত্ত হয় বলে এ সংবাদদাতাকে জানান সেক্রেটারি বিল্লাহ।

বনভোজনে প্রধান অতিথি ছিলেন বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট গওহর এস জামিল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম, বোর্ড অব ট্রাস্টির সাবেক কো-চেয়ারম্যান শাহজাহান সিরাজী এবং শামশুল আলম চৌধুরী, কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, সাবেক সভাপতি সরোয়ার জামান চৌধুরী, সমিতির আজীবন সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, সাবেক সভাপতি আকবর আলী, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুর রহমান বাদল, প্রধান নির্বাচন কমিশনার শাহজান মাহমুদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজান, বীর মুক্তিযোদ্ধা এম এ শুক্কুর, রুহুল আমিন হোসেন, মুজিবুল হক, রতন চৌধুরী, জসিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা এনাম চৌধুরী এবং কামাল হোসেন মিঠু, সমিতির সাবেক উপদেষ্টা মো: জসিম উদ্দীন, প্রতিষ্ঠাতা সদস্য নুরল আমিন, আলম বাহার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com