শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বরিশালে পুলিশের মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ

বরিশালে পুলিশের মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ

বরিশাল প্রতিনিধি;

গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্ত্বরের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে পুলিশের দায়ের করা মামলায় মৃত ব্যক্তিকে (মো. নাদের) আসামি করার অভিযোগ উঠেছে। ঘটনার সময় চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককেও আসামি করা হয়েছে পুলিশের মামলায়। মৃত ছাত্রলীগ নেতার বাসায়ও পুলিশ তল্লাশী চালিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। এখনও নেতাকর্মীদের বাসায় হানা দিয়ে পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে বলে তারা অভিযোগ করেছে। মামলায় গোলাগুলির কথা উল্লেখ করা হলেও আনসার এবং পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতাকমীদের উপর একতরফা গুলি করেছে দাবি করে আবারও ওই মামলা প্রত্যাহারসহ পুরো ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিস সংলগ্ন বোনের বাসা থেকে গত শুক্রবার রাতে সাদা পোষাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার বোন আসমা বেগম। তারা তার ভাইয়ের সন্ধান দাবি করেন।

অপরদিকে বরিশাল মহানগর যুবলীগের সদস্য ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মোমিন উদ্দিন কালুকে গত শুক্রবার রাতে নগরীর রূপাতলীর বাসা থেকে সাদা পোষাকধারীরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর। মান্না ও কালুকে অবিলম্বে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি।
তবে কাউন্সিলর মান্না এবং বাস মালিক সমিতির সভাপতি মোমিন উদ্দিন কালুকে গ্রেফতারের বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঁইয়া। তিনি বলেন, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দুটি মামলায় এজাহারভূক্ত ৫ জন এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আলী আশরাফ ভূঁইয়া।

এদিকে দায়ের হওয়া দুটি মামলা প্রত্যাহারের দাবিতে গত দুই দিন ধরে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ, মানববন্ধন অব্যাহত রয়েছে।

গত বুধবার রাতে উপজেলার পরিষদ চত্ত্বরের ঘটনায় পুলিশ ও ইউএনও বাদী হয়ে মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের ৬০২ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে কোতয়ালী মডেল থানায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com