কক্সবাজারপ্রতিনিধি
টেকনাফে স্থানীয় ও রোহিঙ্গা বিয়ে বেড়েই চলেছে। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার শরণার্থী ক্যাম্প থেকে এক দম্পতিকে আটক করেছে এপিবিএন। শুক্রবার দুপুরে ওই ক্যাম্পের একটি বসতঘর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হ্নীলা ইউপি একই ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নূর আলমের মেয়ে শুকতারা ও পৌরসভার নাইট্যং পাড়ার বাসিন্দা নবী হোসেনের ছেলে মোঃ ইউনুস।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নয়াপাড়া রেজিস্টার শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক এলাকার বাসিন্দা শুকতারা ক্যাম্পের এপিবিএনকে খবর দেয়। একজন স্থানীয় ব্যক্তি তাকে অপহরণ করার জন্য তার ঘরে প্রবেশ করেছেন।
এমন তথ্যে ওই বাড়িতে এপিবিএন পুলিশের একটি দল অভিযানে যায়।এ সময় টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া থেকে আসা এক ব্যক্তিকে আটক করা হয়।
তারা বিগত ২০২০সালের ১৫ডিসেম্বর দুজনের সম্মতিক্রমে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং বর্তমান তাদের মাঝে বনিবনা হচ্ছে না। এরই প্রেক্ষিতে ইউনুস স্ত্রী খুঁজে খবর নিতে আসলে তার স্ত্রী শুকতারা স্বামীকে আটকানো জন্য মিথ্যা তথ্য দেয়।
তিনি আরো বলেন, উভয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply