শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারীযাত্রীর দেহ তল্লাশি, ১৯৩৭৫ ইয়াবা উদ্ধার

নারীযাত্রীর দেহ তল্লাশি, ১৯৩৭৫ ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের প্রতিনিধি;

Daily JugJugantor
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ৩ নারী যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করে ১৯৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে র‌্যাব-৩ এর আভিযানিক দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে মোছা. খাদিজা আক্তার (৩৫) ও মোছা. আয়শা আক্তার (২৫) এবং মোছা. খাদিজা আক্তার (২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

শনিবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস গনমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বীণা রানী দাস জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে ঢাকা অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৩ এর আভিযানিক দল।

তিনি জানান, সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামীদের দেহ ও ব্যাগ তল্লাশী করে ১৯৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com