শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করার সময় নিউজ ২৪ টেলিভিশনের সাংবাদিক আল আমিনের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ২ নং আসামি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন টেংরা রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাসেল।

গ্রেফতার জাহিদ (৩০) শ্রীপুর চৌরাস্তা এলাকার আইয়ুব আলীর ছেলে। পলাতক আসামিরা হলেন জাহিদের সহোদর ভাই ফয়সাল (২৫) ও শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকার আইয়ুব আলীর ছেলে সম্রাট (২৭)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মারামারির ঘটনায় আহত আল আমিন বাদী হয়ে মামলা করার পর থেকেই আসামিদের ধরতে পুলিশি অভিযান চলমান ছিল। ২ নং আসামিকে ধরে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সন্ধ্যায় শ্রীপুর চৌরাস্তা মাওনা রোডে মারামারি হচ্ছে- এমন খবরে আল আমিন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। সেখানে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে থাকেন। তখন অভিযুক্তরা তাকে বেধরক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে আল আমিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে, তিনি মাটিতে পড়ে যান। পরে উঠে দাঁড়ানোর পর আবারও মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন। তখন তার মোবাইল ফোন নিয়ে যান অভিযুক্তরা। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার মাথায় ৮টি ও কানে ২০টি সেলাই দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com