শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিআইজি বজলুরের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

ডিআইজি বজলুরের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
বজলুর রশীদ। ফাইল ছবি

তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন নতুন এ দিন ধার্য করেন। সোমবার সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ ডিসেম্বর মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জবানবন্দির মধ্য দিয়ে মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে করোনাভাইরাসের কারণে এ মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। আগামী ৪ জুলাই মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জেরার মধ্য দিয়ে ফের এ মামলার বিচারকার্য স্বাভাবিক হবে।

এদিকে গত ২৯ অক্টোবর বজলুর রশীদের জামিন মঞ্জুর করেন আদালত। এরপর জামিন বাতিলের আবেদন করে দুদক। এর আগে গত ২২ অক্টোবর অব্যাহতির আবেদন খারিজ করে আসামি বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ সময় সাক্ষ্যগ্রহণের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে, গত ২৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দীন ১৬ জনকে সাক্ষী করে আদালতে বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, বজলুর রশীদ রূপায়ন হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরাতন) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পের ২৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন। এরই মধ্যে তিনি অ্যাপার্টমেন্টের মূল্যবাবদ তিন কোটি আট লাখ টাকা পরিশোধ করেন। এ অ্যাপার্টমেন্ট ক্রয়বাবদ বজলুর রশীদ যে টাকা পরিশোধ করেছেন, এর স্বপক্ষে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। এমনকি তিনি অ্যাপার্টমেন্টের ক্রয়-সংক্রান্ত কোনো তথ্য তার আয়কর নথিতে দেখাননি। পরিশোধিত তিন কোটি আট লাখ টাকা জ্ঞাতআয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক আইন ২৭ (১) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com