হবিগঞ্জ প্রতিনিধি
ধর্ষণের ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
রবিবার রাতে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান তিনি।
এ সময় তিনি শিশুর অভিভাবকদের সাথে কথা বলে ঘটনায় জড়িত রাজমিস্ত্রি অলিদ মিয়াকে (২৪) দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী।
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে বানিয়াচং উপজেলা সদরের মোতাব্বির মিয়ার ছেলে অলিদ মিয়া ছয় বছরের শিশুকে কৌশলে তাদের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মা-বাবার নজরে আসে। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার পরই অভিযুক্ত ধর্ষক অলিদ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এদিকে, ধর্ষণের ঘটনায় জড়িত অলিদ মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ ও র্যাব-৯ অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।
Leave a Reply