শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উত্তর সিটি করপোরেশনের রাতারাতি মশা নিধন করতে পারবো না: আতিক

উত্তর সিটি করপোরেশনের রাতারাতি মশা নিধন করতে পারবো না: আতিক

নিজস্ব প্রতিবেদক

রাতারাতি মশা নিধন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখনই মশা নিধন করে ফেলা যাবে, এটা বলে লাভ হবে না। এটা বাস্তব কথা। আমরা কী কী পরিকল্পনা করছি, এগুলো যদি একটা লাইনআপ করে সারাবছর চালাতে পারি, তখনই আমাদের কাজ হবে। আমরা কাজ করে যাবো, আমরা হাল ছাড়বো না।’

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ডিএনসিসির কনফারেন্স রুমে ডিএনসিসির স্প্রেম্যান সুপারভাইজরদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন আধুনিক যত প্রযুক্তি আছে সেগুলো নিয়ে কাজ করবো। এজন্য কিটতত্ত্ববিদদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আমাদেরকে বলুন কীভাবে, কোন পদ্ধতিতে মশা মারা যায়। সিটি করপোরেশনের যেমন দায়িত্ব আছে, সঙ্গে সঙ্গে নগরবাসী যারা আছেন সকলে মিলে সুন্দর ঢাকা শহর যেন গড়তে পারি, সেটাই করবো।’

মশক সুপারভাইজারদের হুঁশিয়ারি করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশক নিধনে আর ফাঁকিবাজি করলে মশক সুপারভাইজরদের বরখাস্ত করবো। ফাঁকি ধরা পড়লেই আমি চাকরিতে রাখতে পারবো না, ভেরি সরি।’

মশক সুপারভাইজরদের উদ্দেশ্য মেয়র বলেন, ‘যার নামে অভিযোগ পাবো, যে এলাকাতে দেখবো ওই এলাকাতে এডিসের প্রভাব কম আছে, অটোমেটিক্যালি সেটা কিন্তু খবরে চলে আসবে, আর যেখানে বেশি আছে এটাও অটোমেটিক্যালি খবরে চলে আসবে। সুতরাং আমি মনে করি তারপরও চ্যালেঞ্জ আছে, কিন্তু ফাঁকি যে মারবে, যে সময়মতো আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে তার জন্য চরম শাস্তি। শাস্তি একটাই, তার চাকরি নাই।’

সুপারভাইজরদের উদ্দেশ্য আতিকুল ইসলাম বলেন, ‘তুমি বেতন নিবা, তোমাকে বেতন দেবো আমরা। আর তুমি এখানে এসে ফাঁকি মারবা এটা তো হতে পারে না। এর শাস্তি হবে, তোমার চাকরি নাই, তুমি বরখাস্ত হবে। ফাঁকি ধরা পড়লেই আমি চাকরিতে রাখতে পারবো না, ভেরি সরি। নতুন লোক নিয়ে আসবো। তোমাদের পানিশমেন্ট (শাস্তি) হবে, ডিমোশন হবে, বেতন বন্ধ হয়ে যাবে, যা যা করা দরকার আমরা তা করবো। আমি করতে বাধ্য হবে, আমি চাই তোমরা এটা করাতে বাধ্য কোরো না।’

 

মশক কর্মীদের কাজের ফাঁকির বিষয়ে আক্ষেপ তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আসে, অনেক জায়গায় মশক কর্মী যারা আছে তারা মশক নিধনের কাজ বাদ দিয়ে লাইসেন্স দেয়া, অন্যান্য কাজে ব্যস্ত থাকে। এটা হচ্ছে বাস্তব কথা। এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আবার অনেক মশক কর্মী আসে না, তারা সিন্ডিকেটের মাধ্যমে স্বাক্ষর দিয়ে দেয়, এটা সত্য কথা। সত্যকে স্বীকার করতে হবে। গত ৩০-৪০ বছর তারা এই সিস্টেমে চলেছে। সুতরাং নতুন সিস্টেমের তারা কোনোভাবেই আসতে চায় না। অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বায়োমেট্রিক চালু করেছি। আগামী ১ সেপ্টেম্বরের থেকে প্রত্যেকটি বায়োমেট্রিক নিশ্চিত হবে। এরপর পজ মেশিনের মাধ্যমে তাদের হাজিরা নিশ্চিত করা হবে। যাদেরকে দেখবো তারা ফাঁকি মারছে, তাদের কঠিন শাস্তি আরোপ করছি, আমি বলেছি দরকার হলে চাকরি থেকে বরখাস্ত করবো।’

মশক নিধনে ডিএনসিসির কর্মকাণ্ড নিয়ে মেয়র বলেন, ‘এবারই প্রথম মশক নিধনে চলমান অভিযানে বিপুল অর্থ জরিমানা করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে যে অভিযান শুরু হয়েছে আজ অবদি প্রায় ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে সুপারভাইজাররা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রতিটি অঞ্চলে অঞ্চলভিত্তিক ট্রেনিং প্রশিক্ষণ করাবেন। সেখানে যারা মশক কর্মী তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সুতরাং আমাদের চেষ্টার কমতি নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি কীভাবে মশাটাকে নিয়ন্ত্রণে আনা যায়।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, কীটতত্ত্ববিদ প্রফেসর কবিরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com