শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএমএসএফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিএমএসএফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিএমএসএফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ ১১ জন বরেণ্য সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত মানহানি মামলা প্রত্যাহারে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ২১আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত হুইপ শামসুল হক চৌধুরীর পদত্যাগ দাবি করে এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে লাগাতর আন্দোলন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বিএমএসএফের যুগ্ম সম্পাদক আনিসুল লিমন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ঢাকা দক্ষিণের সভাপতি নাসির উদ্দীন পল্লব, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদ ইমতিয়াজ উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির পরিচালক জয়নাল আবেদীন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোহেলী পারভীন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমূখ।

সমাবেশে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। যে কারণে আমরা আন্দোলন কর্মসূচী পালনে বাধ্য হচ্ছি। বিপদে পড়লে সকলেই সাংবাদিকদের কাছে আসেন। রিপোর্ট পক্ষে গেলে সাংলাদিকরা ভালো, বিপক্ষে গেলে খারাপ। বিপক্ষে গেলেই মামলা-নির্যাতন শুরু হয়। এটা কোনভাবেই সহ্য করা হবে না। স্বাধীনতার পক্ষে, শোষণের বিরুদ্ধে, সমতার জন্য সাংবাদিকদের লেখনি চলবে। কোন অপশক্তি সাংবাদিকদের সাহসী লেখনি বন্ধ করতে পারবে না। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসনের পাহারাদার এই সাংবাদিকদের বিরুদ্ধে দ্বায়েরকৃত মামলা আগামী তিন দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা করায় প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যত্থায় লাগাতর কর্মসূচী ঘোষণা করা হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে সভাপতির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শুধু ঢাকা নয়, সারাদেশে ৫০০ উপজেলায় এক যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। তিন দিনের আল্টিমেটাম শেষে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে। তিনি আরো বলেন, কোপা শামসু ২১ আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলো। মহাজোটকে ম্যানেজ করে এখন এমপি হয়েছে। জাতীয় সংসদের হুইপও হয়েছে। ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি-লুটপাট চালিয়ে যাচ্ছে। সরকারের সুনাম রক্ষায় তিনি অবিলম্বে হুইপ শামসুল হক চৌধুরীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মামলা করায় দেশের স্বনামধন্য সম্পাদক ও রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে। তারা সম্প্রতি সংবাদ প্রকাশের ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক দ্বায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com