নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
সরকার পতনের আন্দোলনের ডাক দিয়ে সবাইকে উঠে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের উঠে দাঁড়াতে হবে। আর কোনো বিকল্প নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে, দেশের মানুষকে মুক্ত করতে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে এই সরকারের পতন ঘটাতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গোড়ানে (ঢাকা-৯) দলের পক্ষ থেকে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হেল্প সেন্টারের উদ্বোধন করেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সরকার মানুষের জীবনকে জিম্মি করে টিকা নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাঁরা (সরকার) তিন ডলারের টিকা কিনছে ১০ ডলারে। গণ টিকার কথা বলে তাঁরা গণ সংক্রমণ বাড়িয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
সরকারকে মানসম্মত টিকা সংগ্রহের আহ্বানও জানান ফখরুল।
Leave a Reply