শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর পল্লবীতে গ্যাস লাইনে বিস্ফোরণ: দগ্ধ আরো দুইজনের মৃত্যু

রাজধানীর পল্লবীতে গ্যাস লাইনে বিস্ফোরণ: দগ্ধ আরো দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
পল্লবীতে ১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাড়ির নিচে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ আরো দুইজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন সুমন (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)। তাঁরা দুইজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আইউব বলেন, মৃত রফিকুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল। এর আগে গত বৃহস্পতিবার আইসিইউর ১৪ নম্বর শয্যায় রিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়। তাঁর শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে এখনো চিকিৎসাধীন নওশীনের ১৫, রওশন আরার ৮৫, নাজনীনের ২৭ ও রেনুর শরীরের ৩৮ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি রয়েছে বলে জানান তিনি।

গত বুধবার (২৫ আগস্ট) রাত ১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরেণের ঘটনা ঘটে। বাড়িটির মালিক রফিকুল ইসলাম জানান, বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুই দিন আগে সেই লিকেজ ঠিক করা হয়। কিন্তু বুধবার রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজ হয়। এতে নিচতলায় আগুন ধরে গেলে সাতজন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, তিতাসের গ্যাস লাইনে সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও তিতাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশও তদন্ত করছে।

পল্লবী থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ওই বাড়িতে কয়েক দিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিলেন। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com