শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনায় মদ-বিয়ারসহ আওয়ামী লীগ নেতা আটক

খুলনায় মদ-বিয়ারসহ আওয়ামী লীগ নেতা আটক

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর আটরা-গিলাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য (মেম্বর), স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নবিরুল ইসলাম রাজাকে বিদেশী মদসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গিলাতলা ইউনিয়নের আফিল গেট এলাকার বাইপাস সড়ক সংলগ্ন ‘রাজ্য-জয় রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার’ থেকে তাকে আটক করা হয়।

রেস্টুরেন্টটির মালিক গ্রেফতার আওয়ামী লীগ নেতা নবিরুল ইসলাম রাজা নিজেই। তিনি ফুলতলা উপজেলার শিরোমণি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তার স্ত্রী ফারজানা নিশা ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।

জানা যায়, দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে নবিরুল ইসলাম রাজা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকার সুবিধাবাদী রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সক্ষতা বানিয়ে এই মাদক সাম্রাজ্য গড়ে তোলে সে। খুলনা সদর, ফুলতলা, নওয়াপাড়াসহ দূর দূরান্ত থেকে যুবক সমাজ মাদক সেবনে তার রেস্টুরেন্টে আসত।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিদেশী মদ ও বিয়ারসহ নবিরুল ইসলাম রাজাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রায় ৯ লিটার বিদেশী মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com