শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

 

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রাখালভোগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় স্ত্রী নাজমা বাদী হয়ে স্বামী মফিজ উদ্দিনকে আসামি করে শুক্রবার সকালে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূূত্রে জানা গেছে, রাখালভোগা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন(৪৫) পার্শ্ববর্তী জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আবু তাহেরের মেয়ে নাজমা খাতুন(৩৩)কে ৪ বছর পূর্বে তার প্রথম স্বামীর কাছ থেকে বিভিন্ন মিথ্যা নানা রকম প্রলোভন দেখিয়ে ও ফুঁসলিয়ে বিয়ে করে। বিয়ের পর মফিজ নিজের স্বার্থে তার স্ত্রী নাজমাকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে অনেক নির্যাতন সহ্য করার পর একটি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় দেশে ফিরে আসে। ওই মানবাধিকার সংগঠনটি নাজমার ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাড়ির সাথে একটি মুদি দোকান করে দেয়। বর্তমানে ওই দোকানের মাধ্যমে নাজমার সংসার চলে।
ভিকটিম নাজমা খাতুন জানান, সম্প্রতি তার স্বামী মফিজ যৌতুকের জন্য তাকে বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ইতিমধ্যে কয়েকবার তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার রাতে আমার স্বামী একটি ইজিবাইক যৌতুক হিসাবে দাবি করে। সে সময় আমি অপারগতা প্রকাশ করায় দোকানের চা তৈরীর কেতলির গরম পানি আমার শরীরে জোরপূর্বক ঢেলে দিয়ে ঝলসে দেয়। জানতে পেরে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com