শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফতুল্লায় স্টেডিয়ামের সামনে ছুরিকাঘাতে যুবক খুন

ফতুল্লায় স্টেডিয়ামের সামনে ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিটন (২৭) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার রাত সোয়া ১০টায় ফতুল্লা খান সাহেব ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন স্টেডিয়ামের কাছে একটি কারখানায় শনিবার সকালে কাজে যোগদান করে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজও করেছে। কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে লিটন খুন হয়। রাত সোয়া ১০টায় স্টেডিয়ামের সামনের সড়কে ৫/৬ জন যুবক লিটনকে ছুরিকাঘাত করে কাঠেরপুলের দিকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে মোহন নামের এক রাজমিস্ত্রী লিটনের পরিচয় নিশ্চিত করে বলেন, লিটন হবিগঞ্জ জেলার আজমীরি থানার পাহাড়পুর গ্রামের গৌরমনির ছেলে। লিটনের গ্রামের বাড়ি ও তার বাড়ি পাশাপাশি। সকালে লিটনের সঙ্গে তার দেখা হয়েছিল। আজই (গতকাল শনিবার) কাজে যোগদান করেছে বলে মোহনকে জানিয়েছে লিটন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com