শিরোনাম :
মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিয়াউর রহমানের লাশ পুড়ে অঙ্গার হয়েছিল: কাদের

জিয়াউর রহমানের লাশ পুড়ে অঙ্গার হয়েছিল: কাদের

নিজস্ব প্রতিবেদক :

আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের মতো জেনারেল জিয়াউর রহমানের লাশও পুড়ে অঙ্গার হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘জেনারেল এরশাদ বহন করেছেন, সেই কফিনে নাকি জিয়াউর রহমানের লাশ ছিল। ফখরুল সাহেব এটা প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। ভিতরে কে আছে, সেটা না, কফিনটাই কি প্রমাণ যে, ভিতরে জিয়াউর রহমানের লাশ ছিল?’

‘আমি ফখরুল সাহেবের কাছে দুই বছর ধরে একটাই প্রশ্ন করে আসছি—চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া হয়ে যে লাশ ঢাকায় এলো, এর একটা ছবি দেখান। তাহলে প্রমাণ কীভাবে দেবেন? আপনাদের তো যুক্তি নেই। এ কথা বলতে গেলেই তিনি বলেন, ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন। একটা প্রশ্নরেও সঠিক জবাব তিনি দেননি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকালও প্রশ্ন করেছিলাম, সার্কিট হাউজ থেকে লাশটা রাঙ্গুনিয়ায় কে নিলো, বলুন। লাশ কোথায় পাবেন, লাশ তো পুড়িয়ে ফেলেছে। পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহত জেলারেল জিয়াউল হকের লাশ পুড়িয়ে ফেলেনি, পুড়ে গেছে। বিমান দুর্ঘটনায় আগুন জ্বলেছে দাউদাউ করে। বিমান দুর্ঘটনায় যখন আকাশে আগুন জ্বলে, সেখানে যে মানুষ থাকে, সে তো অঙ্গার হয়ে গেছে। সেখানে ফয়সাল মসজিদের সামনে কফিন রেখে বিশাল জানাজা করা হয়েছে। ওই কফিনেও জিয়াউল হক নেই, এই কফিনেও জিয়াউর রহমান নেই।’

মামলা থেকে রক্ষা পেতে পালিয়ে বেড়ানোদেরও বিএনপি গুমের তালিকায় নিয়ে এসেছে, অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে তো অনেক গুম হয়েছে। নিজে নিজে গুম হয়ে যায়, নানা কারণে গুম হয়ে যায়। অনেকে মামলা থেকে, খুন-সন্ত্রাস থেকে বাঁচার জন্য নিজে নিজে গুম হয়ে যায়। অনেকে আবার পালিয়ে বিদেশে চলে যায়, হয়তো সাগরেই সমাধি হয়। ইতালি-লিবিয়ায় যায়, প্রত্যেকটার মধ্যেই বাংলাদেশের লোক আছে। সর্বশেষ ইতালিতে ট্রলারে যে ধরা পরেছে, সেখানে বাংলাদেশের লোক আছে। আর ফখরুল সাহেবের গুমের লিস্টে এদের নামও আছে। নানা কারণে পালায়, নানা কারণে আত্মগোপন করে। কিছুদিন পরে আবার ফেরত আসে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ক্ষমতা দখলের জন্য পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধান হত্যার শিকার হয়েছেন। কোথাও রাষ্ট্রপ্রধানদের পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়নি। নারী-শিশুকে হত্যা করা হয়নি। বঙ্গবন্ধু হত্যা শুধু ক্ষমতা দখলের কারণ ছিল না। এ হত‌্যাকাণ্ড হয়েছিল ১৯৭১ সালে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন—আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com