শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকাকে সুস্থ নগরী হিসেবে গড়ে তুলতে হবে: মেয়র আতিক

ঢাকাকে সুস্থ নগরী হিসেবে গড়ে তুলতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:
মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরিকল্পিত ঢাকাকে একটি সুস্থ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যসহ যারা শহীদ হয়েছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ডিএনসিসি মেয়র।
প্রধান অতিথির বক্তৃতায় মো. আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে প্রাচ্যের সুইজারল্যান্ডের মতো একটি অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দখল ও দূষণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে এবং ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ কর্মহীন, দুস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, চিড়া, সুজি, গুঁড়া দুধ এবং লবণ সম্বলিত ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

মো. আতিকুল ইসলাম স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করার আহবান জানান।

২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফোরকান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

এরপর গুলশানের নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলেই স্বাধীনতার পূর্বে যেখানে একটি অর্থবছরে সমগ্র পূর্ব পাকিস্তানের বাজেট ছিল প্রায় ৭শত কোটি টাকা। বর্তমানে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটই সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি বজলুল মোহাইমিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com