নিজস্ব প্রতিবেদক :
‘সেবাই ধর্ম, সেবাই কর্ম’-এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন একদিনে পাঁচ থানায় আট হাজার মানুষকে খাবার বিতরণ করেছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, বংশাল, ওয়ারী ও ডেমরা থানার পৃথক পৃথক স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।
শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সকাল ১১ টায়, সাবেক ছাত্রনেতা আশিকের সভাপতিত্বে শ্যামপুরে, ১২টায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান শিশিরের সভাপতিত্বে গেন্ডারিয়া এলাকায়, ১টায় বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইউম ভূঁইয়ার সভাপতিত্বে সূত্রাপুরে, বিকাল ৪টায় ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আলম সোহাগের সভাপতিত্বে ওয়ারীতে, বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭টায় সাবেক ছাত্রনেতা ইশতিয়াক করিম ও বশির উদ্দিন সুমনের সভাপতিত্বে বংশালে পৃথক পৃথক স্থানে এবং রাত ৮টায় বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুনের সভাপতিত্বে ডেমরা কোনাপাড়ায় ৮,০০০ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন কামরুল হাসান রিপন।
Leave a Reply