নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৭২৭ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ২২৮ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৭ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
Leave a Reply