শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

রাজশাহী প্রতিনিধি:

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন আহত হন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রতীকী অনশন শুরু করে। সেখানে তারা সরকারি বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়।

এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।
আন্দোলনরত তামিম সিরাজী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

আবদুল মজিদ অন্তর বলেন, যারা হামলা করেছেন, তারা স্থানীয় ছাত্রলীগ কর্মী। পুলিশের প্রশ্রয়ে ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘কোনো কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কারা এ হামলা চালিয়ে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com