জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্সুরেন্সের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ইন্সুরেন্স ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ২৬ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইসলামী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশের ঘোষণা দিয়েছিল।
Leave a Reply