যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিজের সোনার পায়েল খুলে রিপাকে দিলেন পরীমনি

নিজের সোনার পায়েল খুলে রিপাকে দিলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক:

চিত্রনায়িকা পরীমনি যাদেরকে বিপদ-আপদে পাশে পেয়েছেন, তাদের জন্য হৃদয় উজাড় করে দেন তিনি। ২৭ দিন পর জেল জেল থেকে বেরিয়ে আবারও উদাহরণ সৃষ্টি করলেন তিনি। তরুণ নায়িকা রাজ রিপাকে নিজের পায়ের সোনার পায়েল দিয়ে দিলেন পরীমনি।
১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমনি। এর পর পরীমনির সঙ্গে দেখা করতে যান রাজ রিপা। তখনই তাকে সোনার পায়েল পরিয়ে দেন তিনি। রিপা বলেন, একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে! তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।

রাজ রিপা শুক্রবার নিজের ফেসবুকেও ঘটনাটি শেয়ার করেছেন। তিনি লিখেন, এভাবে “ছোট বোন” বলে ডাকলা পরীমনি আপি। তাহলে আমার “বড় বোন” ডাক নামটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারনা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল।

পরীমনির প্রতি ভালোবাসা থেকে তার মুক্তির জন্য শাহবাগের মানবন্ধনে অংশ নিয়েছিলেন রাজ রিপা।

এদিকে জীবনের কঠিনতম সময় পার করার সময়ে তিনি চিনেছেন তার আশপাশে থাকা মানুষগুলোকে। কারাগার থেকে বের হয়েই এক বার্তায় তোলপাড় করে দিয়েছেন নায়িকা। তার হাতে মেহেদিতে লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’।

পরীমনি জানালেন, যারা তার সুসময়ে পাশে ছিল, কিন্তু দুঃসময়ে অচেনা হয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যেই তিনি সেই বার্তা দিয়েছেন। তিনি বলেন, অবশ্যই আমি তাদেরকে চিনে ফেলেছি। তাদের অন্তরে ভালোবাসা নেই। তারা মুখে মুখে বলে- লাভ ইউ। তাদের বলেছি, ভালোবাসা দরকার নেই। তারা যেদিন বিপদে পড়বে, বুঝবে। যাদের নিয়ে গলায় গলায় থাকা, একপ্লেটে খাওয়া কই তারা? আমি চলে এসেছি। তারা এখন আবার ওয়েলকাম বলছে। আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনিকে তার বাসা থেকে আটক করে র‍্যাব। এরপর মাদক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। টানা ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার জামিন পেয়ে এরপরদিন মুক্ত হলেন পরীমনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com