শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার ও ০৭ টি পিকআপ উদ্ধার !

গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার ও ০৭ টি পিকআপ উদ্ধার !

 

রবিউল আলম গাজীপুর প্রতিনিধি

গেল, ১লা সেপ্টেম্বর দুপুর পৌনে দুইটায় সময় বাসন থানাধীন বারবৈকা মধ্যপাড়া সাকিনস্থ জনৈক লুৎফর এর বাড়ির সামনে জাকিরের বাগানের ভিতর গলায় গামছা পেঁচানো উপর করা করা অবস্থায় অচেনা একজন পুরুষের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ওই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে বাসন থানা পুলিশ বাদী হয়ে গেল ২রা সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরেরদিন ভিক্টিমের স্ত্রী ফাতেমা আক্তার (২৬) জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর স্বামীর লাশ সনাক্ত করেন। ভিকটিমের নাম ও ঠিকানা মোঃ সেলিম সরদার (৩৩), পিতা মোঃ শাহ জামাল সরদার, গ্রামঃ পশ্চিম উদয়নগর,ডাকঘর, চিলমারী, দৌলতপুর, কুষ্টিয়া। বর্তমানে বেগমপুর(ফুয়াংগেট), জয়দেবপুর,গাজীপুর। ফাতেমা আক্তার জানায়, তাঁর স্বামী সেলিম গেল ৩১ আগস্ট নিজের মালিকানাধীন পিক আপ নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। মামলা রুজু এবং ভিক্টিমের পরিচয় জানার পরে গেল ৪-সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তির সহায়তায় বাসন থানা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুর ও হবিগঞ্জে জেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে হবিগঞ্জ জেলার বাহুবল থানার দৌলতপুর গ্রামের মোঃ বাসেদ এর ছেলে মোঃ মারুফ হোসেন (৩০), ময়মনসিংহের ধোবাউড়া থানার সানন্দাখালী হারেস আলীর ছেলে এনামুল (২২) থানা ও জেলা শেরপুরের টিকারচর গ্রামের মৃত মোতালেবের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৪) ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোহাম্মদ রফিজ মণ্ডলের ছেলে মোঃ শামীম (২৪)কে গ্রেফতার করা হয়েছে। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভালোবাসা নিয়ে থেকে নানা অপরাধ করে বেড়াতো। তবে প্রাথমিকভাবে ধৃত আসামীরা হত্যাকান্ডসহ পিক আপ ছিনতাইয়ে জড়িত থাকার ঘটনা স্বীকার করেছে প্রাথমিকভাবে জানা গেছে, ৩১ আগস্ট রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ভোগরা মোড় থেকে শামীম ও মারুফ সেলিমের পিকআপসহ ১৩০০ টাকায় মাওনা যাওয়ার জন্য ভাড়া করে। বাসন থানাধীন শাহ আলম বাড়ী থেকে মিক্সার মেশিন নিবে বলে কৌশলে সেলিমকে আসামী মারুফ ও বোরহান সেখানে নিয়ে যায়। এর পর ঘটনাস্থলে আগে থেকেই ওতপেতে থাকা আমিনুল, এনামুল ও শামীম এর সহযোগীতায় সেলিমকে গলায় গামছা পেচিয়ে হত্যা করে। হত্যা শেষে লাশের হাত-পা বেধে ঘটনাস্থলে ফেলে যায় এবং মারুফ একা গাড়ি চালিয়ে রাজেন্দ্রপুর কাপাসিয়া হয়ে আশুগঞ্জে গিয়ে গাড়ীর জিপিএস খুলে ফেলে সহযোগী আহাদের কাছে গাড়ি হস্তান্তর করে। গত ৪ সেপ্টেম্বর আশুগঞ্জ থেকে পুলিশ গাড়ীর জিপিএস এবং হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে আসামী আহাদের দেখানো মতে গাজীপুর সদর থানার ছিনতাই হওয়া পিকআপ সহ মোট ৭টি পিকআপ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com