নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশি মদ, দুই কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও দুই হাজার ৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলে জানায় সূত্রটি।
Leave a Reply