শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কলকাতায় মিথিলার জয়রথ চলছে

কলকাতায় মিথিলার জয়রথ চলছে

বিনোদন ডেস্ক:

সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধার পর একটাই প্রশ্ন ছিল—কবে বরের সিনেমার অভিনয় করবেন মিথিলা। যদিও ভক্তদের সে আশা এখনো পূর্ণ হয়নি। কিন্তু অনেক আলোচনার পর পরিচালক রাজর্ষি দের হাত ধরে টলিউডে পা রেখেছেন মিথিলা। গত মাসে ‘মায়া’ নামে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

কয়েক দিন আগে কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব‌্যানার্জির ‘অ‌্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। টলিউড যাত্রার দ্বিতীয় মিশনে নাম লেখানোর অল্প কয়েক দিনের মধ‌্যে তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ‌্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে।

অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। যাতে অভিনয় করছেন—ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, রাফিয়াত রশীদ মিথিলা, বাসবদত্তা চট্টোপাধ্যায়। পরিচালক বলেন, ‘ছোটবেলা থেকেই নীতিবোধের পাঠ দেওয়া হয়। তবে সঠিক ও ভুলের ধারণা আপেক্ষিক। সেই ধারণা নিয়ে চারটি গল্পে দু’টি করে চরিত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।’

‘মোক্ষ’ গল্পে অভিনয় করবেন ইমন-বিদীপ্তা, ‘বাৎসল্য’ গল্পে শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ‘অস্তিত্ব’ গল্পে রয়েছেন রজতাভ দত্ত আর ‘ধী’ গল্পে রয়েছেন মিথিলা-বাসবদত্তা। এতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন মিথিলা। এ অভিনেত্রী বলেন—‘এপার বাংলার সকলের কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি।’

আগামী সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে। ‘বাৎসল্য’ গল্পের দৃশ‌্যধারণের কাজ হবে বোলপুরে, বাকি তিনটির শুটিং হবে কলকাতায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com