শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চামড়া খাত থেকে সর্বোচ্চ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা

চামড়া খাত থেকে সর্বোচ্চ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক :

দিন যত যাচ্ছে পুঁজিবাজারে সূচক লেনদেন বাজার মূলধনে তত রেকর্ড গড়ছে। এমন বাজারে গত সপ্তাহে চামড়া খাতে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছেন। এই খাত থেকে ১৫ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছেন তারা।

সাপ্তাহিক পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিবাজারে ২০টি খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীরা ১৯টি থেকে রিটার্ন পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ রিটার্ন পাওয়া চামড়া খাতের বাজার মূলধনের পরিমান ৩ হাজার ১০৭ কোটি টাকা।

এরপর যে খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন তা হলো খাদ্য আনুষাঙ্গিক খাত। এই খাতের রিটার্নের হার ১১ দশমিক ৭ শতাংশ, যা আমানতের সুদের হারের চেয়ে বেশি। এই খাতের বাজার মূলধনের পরিমাণ ৪৬ হাজার ২৪২ কোটি টাকা। রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে পাট খাত। খাতটির রিটার্নের হার ৮ দশমিক ৬ শতাংশ।

এছাড়া সেবা খাত থেকে বিনিয়োগকারীরা ৮ দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছেন। কাগজ খাত থেকে বিনিয়োগকারীরা ৭ দশমিক ৭ শতাংশ, ভ্রমণ খাত থেকে ৫ দশমিক ৯ শতাংশ, এবং ফার্মাসিউটিক্যাল খাত থেকে ৫ দশমিক ৬ শতাংশ রিটার্ন পেয়েছেন। টেলিকমিউনিকেশন খাত থেকে ৫ দশমিক ৫ শতাংশ, প্রকৌশল খাত থেকে ৫ দশমিক ২ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে ৫ শতাংশ, সিরামিক খাত থেকে ৪ দশমিক ১ শতাংশ, জ্বালানি খাত থেকে ৩ দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড এবং জীবন বিমা খাত থেকে ৩ দশমিক ২ শতাংশ, বস্ত্র খাত থেকে ২ দশমিক ৯ শতাংশ, আইটি খাত থেকে ২ দশমিক ৫ শতাংশ, সিমেন্ট এবং বিবিধ প্রত্যেক খাত থেকে ২ দশমিক ২ শতাংশ, ব্যাংক খাত থেকে ১ দশমিক ৭ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

এদিকে, সাধারণ বিমা খাত থেকে বিনিয়োগকারীরা গত সপ্তাহে রিটার্ন পাননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com