নিজস্ব প্রতিবেদক:
ছবি: প্রতীকী
রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকা থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার শাহীন স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল থেকে আবির হোসেন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এছাড়া দক্ষিণখানের প্রেমবাগান এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর সিয়াম।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Leave a Reply