শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কল্যাণপুরে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন জলাধার করা হবে: ডিএনসিসি মেয়র

কল্যাণপুরে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন জলাধার করা হবে: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক:

গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট প্লান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম
গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট প্লান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কল্যাণপুরে হাতিরঝিলের অনুরূপ আরেকটি দৃষ্টিনন্দন জলাধার নির্মাণ করা হবে।
সোমবার সকালে গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট প্লান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, কল্যাণপুরে যে জলাধারটি নির্মাণ করা হবে তাতে ওয়াকওয়ে ও সুইমিংপুলও সংযুক্ত থাকবে।

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানে সুপরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হলেও তার অধিকাংশই অবৈধ দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

আতিকুল ইসলাম বলেন, কল্যাণপুর জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর এবং গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট প্লান্ট ও অন্যান্য কার্যক্রমের জন্য নির্ধারিত ৫২ একর জমির অর্ধেকের বেশিই অবৈধ দখলদারদের দখলে রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, আজকের অভিযানে বিনা প্রতিবন্ধকতায় প্রায় ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত জমিতে দ্রুততম সময়ের মধ্যেই বাউন্ডারি ওয়াল দেওয়া হবে।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি থেকে অবৈধ দখলদারদের নামে কোনো বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com