শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ২ মামলা

কিশোরগঞ্জে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ২ মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দু’টি দায়ের করা হয়। বাকপ্রতিবন্ধী তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেছেন তার মা। মামলায় আসামি করা হয়েছে কিশোরগঞ্জ শহরের গাইটাল নামাপাড়া এলাকার কাসেম আলী ওরফে কাছু মিয়ার ছেলে রিপন মিয়াকে (২৪)।

অপর মামলাটি হয়েছে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে। মঙ্গলবার বিকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে কিশোরগঞ্জ শহরের বগাদিয়া গোল মসজিদ এলাকার আলী কবিরাজের ছেলে শাওনকে (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে আসামি রিপন বাকপ্রতিবন্ধী মেয়েটিকে অপহরণের পর ধর্ষণ করে। পরে ভিকটিম প্রথমে ইশরায় এবং পরে খাতায় লিখে মা-বাবাকে ধর্ষণের ঘটনা জানায়। সাথে সাথে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অপরদিকে, ৮ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বগাদিয়া গোল মসজিদ এলাকার শাওন (২৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন মেয়ের বাবা। মামলার বাদী জানান, তিনি এবং তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। তারা দু’জন সকালে বের হন সন্ধ্যায় বাড়ি ফেরেন। তাদের ৮ বছর বয়সী মেয়ে এবং ৫ বছর বয়সী ছেলে বাসায় থাকে। আর এ সুযোগেই গত রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আসামি শাওন বাসায় ঢুকে তার ছেলেটিকে দোকানে পাঠিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশী এগিয়ে এলে শাওন দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরে মেয়ের মুখে ঘটনা শুনে মেয়েটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে পরিবার। হাসপাতালে মেয়েটির পরীক্ষা-নিরীক্ষা শেষে থানায় গিয়ে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি শাওনসহ তার আত্মীয়-স্বজনরা পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে মেয়ের মা অভিযোগ করেন।

তিনি বলেন, তাদের ভয়ে দু’দিন চুপ ছিলাম। কিন্তু এখন চিন্তা করলাম আমি যদি চুপ থাকি তাহলে আজ আমার মেয়ের সাথে এমন করেছে, আগামীকাল আরেকজনের মেয়ের সাথে করবে। তাই মনের ভয় দূর করে মামলা করতে বাধ্য হলাম। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু‘টি মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com