যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নওয়াজউদ্দিনের নায়িকা হয়ে বলিউডে জয়া আহসান

নওয়াজউদ্দিনের নায়িকা হয়ে বলিউডে জয়া আহসান

বিনোদন প্রতিবেদক
ওপার বাংলা কাঁপিয়ে বাংলাদেশের জয়া আহসান এবার পা রাখছেন বি-টাউনে। খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে জয়ার।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নির্মাতা সায়ন্তন মুখার্জির একটি হিন্দি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন জয়া ও নওয়াজউদ্দিন। আগামী বছরের দুর্গাপুজার আগেই সিরিজটির কাজ সারতে চান নির্মাতা।

১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হবে। বিতর্কিত পুলিশ অফিসারের চোখ দিয়েই দেখানো হবে পুরো সিরিজ। রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এ ছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে।

বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। সায়ন্তনের কথায়, এখানে চারু মজুমদার হবেন নওয়াজ। জয়া হবেন তার স্ত্রী লীলা মজুমদার।

পরিচালক বলেন, মুম্বাইয়ের পটভূমিকায় যদি ‘সেক্রেড গেমস’ বা উত্তরপ্রদেশকে নিয়ে ‘মির্জাপুর’ সিরিজ তৈরি হতে পারে, তাহলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন।

সিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে রণিত রায়, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকেই। এছাড়াও থাকছেন বলিউডের পরেশ রাওয়াল, বোমান ইরানিসহ একঝাঁক তারকা; যাদের নাম পরে জানানো হবে।

সিরিজের তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com