শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রাক্তন স্বামী থেকে মুক্তি পেতে এবার মামলা করলেন শ্রাবন্তী

প্রাক্তন স্বামী থেকে মুক্তি পেতে এবার মামলা করলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে বিয়ে, বিচ্ছেদ ও নতুন সম্পর্কে জড়ানোর মতো নানা চমকপ্রদ কিছু ঘটনা।
তবে বর্তমানে কলকাতার এ নায়িকার তৃতীয় সংসার ভাঙনের মুখে। স্বামী রোশানের সঙ্গে মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর ধরেই আলাদা থাকছেন তারা। এবার তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে আদালতে মামলা করলেন এ অভিনেত্রী।

গুঞ্জন উঠেছে, বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী। এর আগে, চলতি বছরের জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান, এ আবেদন করে মামলা দায়ের করেন তৃতীয় স্বামী রোশান। বেশ কয়েকবার এ মামলার শুনানি হয়েছে। নির্দিষ্ট তারিখে নিজে না এলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন নায়িকা।

গেল ১৬ সেপ্টেম্বর রোশানের আইনজীবীর কাছে শ্রাবন্তীর জবাব পৌঁছায়। এতে স্পষ্ট লেখা রয়েছে, তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। রোশানের সঙ্গে সংসার করা শ্রাবন্তীর পক্ষে একেবারেই সম্ভব নয়। রোশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও করেছেন তিনি। আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি।

জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। আপাতত স্বামীকে ভুলে কোনো এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। এমন অবস্থাতেও তিক্ততা ভুলে আবারো তার সঙ্গে সংসার করতে চান রোশান সিং।

এদিকে শ্রাবন্তীর অভাববোধ বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন রোশান। সপ্তাহ খানেক আগে রোশান তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’। এর মাধ্যমে রোশান বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা!

গত বুধবার প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন। প্রয়াত এ তারকার ছবি দিয়ে রোশান বোঝাতে চেয়েছেন, সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন রোশান। সুশান্তের মতো নিজেকে শেষ করেও দিতে পারেন তিনি! সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com