গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৭.৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ খবর জানানো হয়।
পোস্টে বলা হয়, গতকাল সোমবার (২০সেপ্টেম্বর) বাসন থানাধীন রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন অভিযান চালিয়ে ফ্লাইওভার এর নিচের দাড়িয়ে থাকা অবস্থায় ১৭.৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ বাবুল মিয়া(৫৫), পিতা- ধনু মিয়া, সাং- বায়ের, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ী এবং ২। মোঃ সুজন(২০), পিতা – মজিবুর রহমান, সাং- বারি গাও, থানা – পাগলা, জেলা- ময়মনসিংহ দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জিএমপির পোস্টে জানানো হয়।
Leave a Reply