যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার: স্পিকার

অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার: স্পিকার

নিজস্ব প্রতিবেদক :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি উন্নয়নের এই ধারা আগামীতে আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম প্রমূখ।

সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চাল ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সাথে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সচেতন থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়টাকে কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।

স্পিকার বলেন, করোনাকালে পীরগঞ্জের প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পীরগঞ্জের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে সকলের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, উপজেলায় নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ, গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নসহ পীরগঞ্জের আরো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জাইকার মাধ্যমে আয়রন মুক্ত পানি ও সুপেয় পানির নিশ্চিতকরণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। মেরিন এলাডেমি নির্মাণসহ তথ্য-প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপজেলার সকল ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকলে তাদের সমস্যার কথা তুলে ধরলে স্পিকার দ্রুততম সময়ে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com