প্রবাস:
ফাইল ছবি
বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, দুই ডোজ টিকা নেয়া বাংলাদেশিদের নেদারল্যান্ডসে পৌঁছে আর হোম কোয়ারেন্টাইনের প্রয়োজন পড়বে না। তবে ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরুর আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সম্পূর্ণভাবে (দুই ডোজ) টিকা গ্রহণকারীদের দেশটিতে আসার পর আর হোম কোয়ারেন্টাইনের প্রয়োজন পড়বে না। কিন্তু সম্পূর্ণভাবে টিকা নেয়া সত্ত্বেও ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরুর পূর্বে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
যাদের টিকা নেয়া হয়নি বা আংশিকভাবে টিকা নেয়া হয়েছে, তাদের অবশ্যই কোয়ারেন্টাইন স্টেটমেন্ট থাকতে হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Leave a Reply